1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ চলছে। এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল সমাবেশে জড়ো হতে শুরু করেছে। সমাবেশে আহত নেতাকর্মীরা অনেকের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের প্ল্যাকার্ড বহন করছেন। রং-বেরঙের গেঞ্জি পরে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন।

দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সভামঞ্চের সামনে জায়গা পেতে দুপুর ১২টা আগে থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসেন। অনেকে ব্যাগে করে দুপুরের খাবারও নিয়ে এসেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকা উত্তরের পল্লবী ছাড়াও বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন নেতাকর্মী।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম মোল্লা কয়েক শতাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে ১২টার দিকে নয়াপল্টনে আসেন। তাদের প্রত্যেকের মাথায় ছিল একই রকমের ক্যাপ।

ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবক দল কর্মী ইলিয়াস বলেন, তারা বেলা সাড়ে ১১টা থেকে নাইটেঙ্গেল মোড়ে জড়ো হয়ে মিছিল নিয়ে নয়াপল্টন এসেছেন।

স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, সরকারের অত্যাচার নির্যাতনের পরও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গ্রেফতারের আতঙ্ক থাকলেও এখন আর তারা সেটাকে পরোয়া করছেন না। সাধারণ জনগণও অতিষ্ঠ হয়ে ব্যাপকহারে অংশ নিচ্ছেন। এবার দেশের মানুষের বিজয় হবেই, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com