1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

নৌকার প্রচারণায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর নির্বাচনী প্রচারণা মিছিল থেকে প্রথম দিন ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়েছে সমার্থকরা। এ সময় ‌‘নৌকার বিরোধীরা হুঁশিয়ার-সাবধান’ স্লোগানও ভেসে আসে মিছিল থেকে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সদর উপজেলার মান্দারি বাজারে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দীর্ঘদিন যানজট সৃষ্টি হয় ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে।

নৌকার প্রার্থী পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য উপ-নির্বাচনে একদিনের জন্য নৌকা প্রতীক নিয়ে নির্বাচন এমপি পদে জয় হন।

এ আসন থেকে পিংকুর সঙ্গে ভোট যুদ্ধে লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার (প্রতীক) ট্রাক। এছাড়াও জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (প্রতীক) লাঙ্গল, আব্দুর রহিম (প্রতীক) কাঁঠাল, মাঈম হাসান (প্রতীক) সোনালী হাঁস, মাহবুবুল করিম টিপু (প্রতীক) হাতুড়ি।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বলেন, কিছু নেতাকর্মী ককটেল ফাটিয়েছেন। উচ্ছৃঙ্খল স্লোগানও দিয়েছেন। আমরা তাদেরকে নিষেধ করেছি। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।

লক্ষ্মীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ঘটনাগুলো কেউ আমাকে জানায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় খোঁজ নেওয়া হবে। আচরণবিধি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com