1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

নৌকায় ভোট না দিলে শেখ হাসিনা বড়ই বেজার হইব: মমতাজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মমতাজ বেগম বলেছেন, মানিকগঞ্জের সিংগাইর-হরিরামপুরে শত শত কোটি টাকার উন্নয়ন হয়েছে। অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজ হয়েছে। আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, শেখ হাসিনাকে নৌকার এমপি দেন, তাহলে আগামীতে আরও উন্নয়ন হইবো ইনশাআল্লাহ। তবে এতো উন্নয়নের পরও যদি মানুষ নৌকা মার্কায় ভোট না দেন তাহলে শেখ হাসিনা বড়ই বেজার হইব। শেখ হাসিনা কষ্ট পাইব। চিন্তা করবো এই বালি বনে পানি ঢাইলা কোনো লাভ নাই।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, শত কোটি টাকার কাজ করি, কোনো পার্সেন্টেজ খাই না। যে কারণে আশপাশের দুই-চারজন নেতার খুব বেকাদাও হয়। নিজে না খাইলে অন্যরা খাইতে পারে না। খুব কষ্ট হয় তাদের আমার সাথে চলতে। এই কারণে দুই-চারজন নেতা অনেকবার প্রভাবিত করার চেষ্টা করেও পারে নাই। দুই নাম্বারি কাজ করাইতে পারে নাই। আমাকে দিয়ে পার্সেন্টেজ খাওয়াইতে পারে নাই। তিন থেকে ১০ হাজার টাকা পযর্ন্ত প্রতি মাথা বিক্রি করা হচ্ছে। বড় বড় নেতা হলে তাদের লাখের ওপরে মাথা বিক্রি হয়ে গেছে। এটা কিনছে দুই-চারজন নেতার কাছ থেকে।

তিনি বলেন, আপনাদের মাথা কিন্তু বিক্রি হয়ে গেছে। নৌকার বাইরে তারা মার্কা নিয়া আসলো ওমুক মার্কা, তমুক মার্কা, ক্ষুর-কাঁচি মার্কা। আপনারা কি নৌকা বাদ দিয়ে এসব মার্কায় ভোট দেবেন? শেখ হাসিনা কিন্তু বিক্রি হয় নাই। তারা শত কোটি টাকা দিয়ে শেখ হাসিনাকে কিনতে চেয়েছিল। কিন্তু পারে নাই। এখন তারা বাওয়া আওয়ামী লীগ হইছে। ওরা নিয়ে আসছে অন্য মার্কা, মোরগ মার্কা, নারকেল তেল আর ক্ষুর-কাঁচি মার্কা। অতএব এদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে।

তিনি আরও বলেন, বিনয়ের সঙ্গে বলতে চাই, দুই চারজন লাখ লাখ টাকা পাইবো, লাভবান হইবো। আপনার কি হইবো? এই এলাকার উন্নয়নের ক্ষতি হইবো। তাই নিজের ক্ষতি আপনারা নিজে কইরেন না। যারা মাথা বিক্রি করছে তারা যদি আসে, তাহলে স্পষ্ট বলে দেবেন টাকা দিয়ে আমাদের কিনতে পারবা না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com