1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার ফুলতলা বাজারে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং ঔষধ প্রশাসনের অভিযান পরিচালিত।

নেতাকর্মী ও জুমার মুসল্লিদের নিয়ে ইশরাকের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতাকর্মীকে আটক এবং পুলিশি হয়রানির অভিযোগ তোলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের নিয়ে রাস্তায় নামেন তিনি। মিছিলটিতে বিএনপি-যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।

নামাজের পরপরই মিছিলটি বংশাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন বলেন, ‘সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।’

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে গতকাল রাতে ওয়ারীর ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com