1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

নির্বাচিত সরকার ছাড়া কোন সংষ্কার কাজে দিবেনা- আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবোদক: অন্তবর্তী সরকার সংষ্কারের কথা বললেও গত ছয় মাসে সংষ্কারের কোন দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোন সংষ্কার কাজে দিবেনা বলেও জানান আমিনুল হক।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে উত্তরার ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,গত ছয় মাসে আপনারা সংষ্কারের কথা বলছেন কিন্তু কোন দৃশ্যমান সংষ্কার আমাদের চোখে এখনও পর্যন্ত পরে নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে।কোথাও কোন স্থিতিশীলতা নাই।

এর কারন উল্লেখ করে তিনি বলেন,১৭ বছরের আন্দোলনের সফলতায় গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি।

এসময় বিএনপির এই নেতা বলেন,
আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন রতন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক
এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মহানগর সদস্য আলী আকবর আলী,রফিকুল ইসলাম খান,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এফ ইসলাম চন্দন,সাবেক যুগ্ম সম্পাদক তারেক হাসান,উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারি প্রমুখ।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com