1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করেন জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। যেহেতু এ নির্বাচনে তাদের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই তাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা এবারের নির্বাচনে অংশ নিয়েছি। তবে আমরা সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করবো। যদি কোনো ব্যত্যয় হয় তাহলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জিএম কাদের বলেন, দলের ভেতর সবসময় একটা অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছে। যদি তেমন কিছু করতে যাই দল ভেঙে যাবে। দলের অস্তিত্ব বিলীন হতে পারে। এরকম একটা ঝুঁকি সবসময় ছিল। এজন্য আমরা স্বতন্ত্র অবস্থায় থেকে রাজনীতিকে এগিয়ে নিয়েছি।

জিএম কাদের আরও বলেন, আমরা সংসদে থেকে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা বলেছি এবং কীভাবে তা উত্তরণ করা যায় তাও বলেছি। জনগণ আমাদের রাজনীতি গ্রহণ করেছে। আমাদের নানা কারণে রাজনৈতিক সংকট ছিল। আমাদের মাঝে নানাভাবে বিভাজন তৈরি হয়েছে। কোথায় গেলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে, কোথায় গেলে আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারবো সেটি ভেবেছি।

তিনি বলেন, ১৭ নভেম্বর তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ঝিমিয়ে পড়েছে। আমরা দেখলাম, কেউ আসুক আর না আসুক নির্বাচন ঠেকানোর কোনো উপায় থাকবে না।

মূলত সংসদে থেকে দেশ ও জাতির জন্য কথা বলা এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এটা না করলে দলের ঐক্য ধরে রাখা যাবে না।

জাতীয় পার্টি মহাজোটে নেই জানিয়ে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ নিজ থেকে প্রার্থী প্রত্যাহার করেছে। এটার অর্থ এ নয় যে আমরা মহাজোটে গিয়েছি, আসন ভাগাভাগি করেছি। আমরা কোনো প্রার্থী প্রত্যাহার করিনি। আমরা শুধু নির্বাচনের পরিবেশটা চেয়েছি। নিরপেক্ষতা চেয়েছি। এটা কোনো সমঝোতা নয়। এটা কেবল পরিবেশ সৃষ্টির উদ্যোগ।

এর আগে সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মা-বাবা ও মাওলানা কেরামত আলীর (রহ.) মাজার জিয়ারত করেন রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com