1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা চাই নির্বাচন ব্যবস্থা সব সময় সরকারের আওতার বাইরে রাখতে হবে। নিবাচন ব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে। যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচন ব্যবস্থা তাদের আওতায় রাখতে চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে, যারা দলীয় আনুগত্য করবে। কিছু আইন সংস্কার করেছে যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে। এমন বাস্তবতায় কখনওই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এটা বারবার প্রমাণ হয়েছে। যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে, তখন তাই হচ্ছে। যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে, সেখানে হেরে যাচ্ছে। সরকারের ইচ্ছার বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, এমন নির্বাচনকে জনগণের ভোটের নির্বাচন বলা যায় না। এমন নির্বাচন হচ্ছে সরকার বা নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন। এমন নির্বাচনে জনগণের সরকার হয় না। জনগণের সরকার ছাড়া জণগণের জন্য কেউ কাজ করে না। গণতন্ত্র হচ্ছে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যারা জনগণের জন্য কাজ করবে। এখন তা উল্টে গেছে, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত সরকার আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটা গণতন্ত্রের বিপরীতে আওয়ামীতন্ত্র বা ডেমোক্রেসির বিপরীতে আওয়ামীক্রেসি। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এতে নির্বাচনের বিপরীতে সিলেকশন হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com