1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

নির্বাচন প্রসঙ্গে যা বললেণ সমাজকল্যাণ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজ বিডি ডেস্ক: সংস্কার ছাড়া মানুষ নির্বাচন নিতে পারবে কি না সে প্রশ্ন তুলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

নির্বাচনের রোড ম্যাপ কবে হবে? নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এ বিষয়ে তিনি বলেন, এই আলোচনা এখনো আমাদের ক্যাবিনেটে হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে চেইন অব মিটিং চলছে। এই ভাবনা এখনো আলোচনার মধ্যে আছে।

আপনাদের লক্ষ্য কি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু নির্বাচন কমিশন তো এখনো পুনর্গঠনই হয়নি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এখনো অনেক কিছুই গঠন হয়নি। কারণ মাত্র দুই মাস সময় গেল, একটু সময় দিন। এসব প্রশ্নের জবাব আপনারা পাবেন। নির্বাচনতো আমাদের অন্যতম লক্ষ্য। সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে।

আপনাদের এখন অগ্রাধিকার কি সংস্কার, নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া- এ বিষয়ে শারমীন এস মুরশিদ বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাবো কীভাবে! সংস্কার হবে না, নির্বাচন হবে? সেই নির্বাচন নিতে পারবেন তো, সংস্কার ছাড়া?

সেটা কতদিনে হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, জানি না, কতদিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com