1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

নির্বাচন-পরবর্তী আন্দোলন নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক বিএনপির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিজবিডি ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সরকারবিরোধী আন্দোলনে একদফা দাবিতে নতুন কর্মসূচি দিয়ে শিগগিরই মাঠে নামবে বিএনপিসহ সমমনা দলগুলো। এর আগে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের সঙ্গে কর্মসূচি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন নীতিনির্ধারকরা।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।

গণতন্ত্র মঞ্চ পক্ষে ছিলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চ সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদ সভাপতি রফিকুল ইসলাম বাবুল।

জানা যায়, সভার শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য গণতন্ত্র মঞ্চের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি হাইকমান্ড। চলমান আন্দোলন অব্যাহত এবং আরো কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানান নেতারা।

গত ৯ জানুয়ারি থেকে কয়েকটি ধাপে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com