1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

নির্বাচন করতে পারবেন ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আতাহার মিনাল্লাহ আজ সোমবার পর্যবেক্ষণ করেছেন যে ইমরান খানকে তার বিরুদ্ধে তোশাখানা রেফারেন্সে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) রায়ের পর ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়া হয়নি। তিনি বলেছেন, আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এনএ-৪৫ (কুরাম-১) উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইমরান খানের কোনো সমস্যা হবে না।

তোশাখানা রেফারেন্স মামলায় পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) আদেশকে চ্যালেঞ্জ করে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের করা আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণের কথা জানান তিনি।

আদালত ইমরান খানের করা আবেদন খারিজ করে দেন।

এর আগে শুক্রবার তোশাখানা মামলায় মিথ্যা বিবৃতি জমা দেয়ায় পিটিআই প্রধান ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে ইসিপি এবং বলেছে তিনি ‘মিথ্যা বিবৃতি দিয়ে দুর্নীতি করেছেন’।

প্রধান বিচারপতি আতাহার মিনাল্লাহ রেজিস্ট্রার অফিসের আপত্তি সত্ত্বেও মামলাটির শুনানি করে। পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর আদালতে তার যুক্তি উপস্থাপন করেন।

আজকের শুনানিতে প্রধান বিচারপতি পিটিশনের আপত্তিগুলো জানতে চান। ইমরান খানের আইনজীবী বায়োমেট্রিক ভেরিফিকেশন নিয়ে যে আপত্তি আছে, সে সম্পর্কে জানান। আরেকটি হলো নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত ছিল না।

এরপর ইমরানের আইনজীবী জাফর আদালতকে বলেন যে ইসিপি এখনো তার বিস্তারিত রায় জারি করেনি। তারা মাত্র দুই পৃষ্ঠার আদেশ পেয়েছে।

তখন প্রধার বিচারপতি জিজ্ঞেস করেন, মামলা নিয়ে এত তাড়া কেন?

জবাবে জাফর বলেন, তার মক্কেল আসন্ন নির্বাচনে অংশ নিবেন।

তিনি আরো বলেন, ইসিপি ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিচারের নির্দেশ দিয়েছে। তাকে ‘অযোগ্য’ ঘোষণা করার ফলে নির্বাচনের ওপর প্রভাব পড়বে।

এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি তার কাছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সত্যায়িত অনুলিপি চান। তিন দিনের মধ্যে সেটি আদালতে জমা দিলে আবার শুনানি হবে বলে জানান। সূত্র : ডন ও দ্য নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com