1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায়বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন। আর আমার মায়ের কারাগার ও নির্যাতনের শিকার হওয়ার কথা আজ না হয়, নাই বললাম। এমন গল্প দেশের বহু বিএনপি পরিবারের। অনেকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় স্বজনদের জানাজায় গিয়েছে। এরপরও বলি, শুধু নিজের কথা ভাবলে হবে না। দেশের জনগণের জন্যও ভাবতে হবে।

এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কাউকে কিছু দিয়ে নয়, আদর্শ দিয়ে দলে রাখতে হবে। আদর্শ দিয়ে তাকে দলের কর্মী হিসেবে তৈরি করতে হবে। আমাদের কথাবার্তা আচার-আচরণ যেন আরেকজনকে আকৃষ্ট করে।

আওয়ামী লীগ দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে। গুম, খুন ও নির্যাতনের পর এখনও বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি। বিএনপি নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ। অনেকেই বলে থাকেন, লন্ডন আমেরিকার মতো যদি আমাদের দেশ হতো। জবাবদিহিতা তৈরি করলে আর লন্ডন আমেরিকার উদাহরণ দিতে হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসক পদ্ধতি চালু করা হবে। এক লাখ পল্লী চিকিৎসক নিয়োগ করবো। এরমধ্যে ৭০ থেকে ৮০ ভাগ হবে নারী। এর সুবিধা হবে তারা ঘরে যেতে পারবে। একটা পরিবারের মা বা গৃহিনীকে যদি সচেতন করতে পারি তাহলে পরিবারের সবার মধ্যে সচেতনতা ফিরবে। তাদের জনজীবন উন্নত করা হবে। সচেতনতার মাধ্যমে মানুষের অসুস্থতার পরিমাণ কমাতে তারা ভূমিকা রাখবে।

কৃষকদের কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, তাদের উৎপাদিত পণ্য যাতে নষ্ট না হয় সেজন্য ছোট ছোট কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। কনটেইনারের মাধ্যমে এখন ছোট ছোট কোল্ডস্টোরেজ স্থাপন করা যায়। এটা কৃষকরা নিজেরাই চালাবে। এছাড়া, পণ্য পরিবহন ব্যবস্থা ও সড়ক উন্নত করার পরিকল্পনাও আছে বিএনপির।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, আরও দুই বছর আগে আমরা ৩১ দফার কথা বলেছিলাম। যখন আমরা জানতাম না স্বৈরাচার কখন বিদায় নেবে। যখন অনেকে বিশ্বাস করতো না স্বৈরাচার বিদায় হবে, তখন আমরা এটি দিয়েছিলাম। এটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা।

তিনি বলেন, বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের আস্থা রয়েছে। বিশ্বাস রয়েছে। আপনাদের কথা সঠিক। কিন্তু এ আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের (বিএনপি নেতাকর্মীদের)।

বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা ছয়টি জেলা বিএনপি, মহানগর, পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া ছেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com