1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিভাগীয় সমাবেশের পরিকল্পনা বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : নির্বাচনি রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ‘ফ্যাসিবাদী’ সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তা সফলে ‘টিম গঠন’ করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐকমত্যের প্রশ্নে যাতে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে। ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com