1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

নির্বাচনের নামে যাত্রাপালা চলছে: মঈন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিজবিডি ডেস্ক: নির্বাচনের নামে যাত্রাপালা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আজকে নির্বাচনের নামে প্রকাশ্য গরুর হাটের মতো প্রাথীদের কেনা-বেচা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। বিশ্বের কোথাও বাহাদুরি করে এভাবে আসন কেনাবেচা ও ভাগাভাগি হয় বলে দেখিনি।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

মঈন খান বলেন, ‘আজকে নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করছে সরকার। আর নির্বাচন কমিশন যাত্রাপার্টির ভূমিকা পালন করছে। সরকার আজকে নির্বাচনের নৈতিক খেলায় পরাজিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা ১০ শতাংশ ভোটও পাবে না।এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে তারা ভয় পায়। সরকার হুমকি ধামকি দিয়ে সাহস সঞ্চার করছে, কিন্তু তারা ভেতরে ভয়ে আছে।’

জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কেউ ৭ জানুয়ারি ভোটকেন্দ্র যাবেন না। পাতানো নির্বাচন এরইমধ্যে জনগণ বর্জন করেছে। কারণ ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কতো ভোট পাবে, কত শতাংশ ভোট পড়বে তা তেরি আছে। কম্পিউটারে টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা রাজতন্ত্রে বিশ্বাস করে। সরকার চিরস্থায়ী ক্ষমতা বন্দোবস্ত করতে চায়। বিএনপিসহ ৫৯টি বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তারা দেশে গনতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বাকশাল করি না। লগি-বইঠা দিয়ে মানুষকে হত্যা করে সরকারকে পতন ঘটাতে হবে এমন কথায় বিশ্বাস করি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত গনতান্ত্রিক ধারায় আন্দোলন চলবে বলেও হুশিয়ারি দেন তিনি।’

বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে বিএনপি মহাসচিবসহ ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একতরফা নির্বাচন করতে এদের গ্রেফতার করা হয়েছে। বিগত ১৫ বছরে লক্ষাধিক মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে বিরোধী দলের ওপর এমন নির্যাতন হয়নি বলেও দাবি করেন তিনি।

সভায় আয়োজক জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বিকল্প ধারা চেয়ারম্যান কমরেড অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com