1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নারী-পুরুষের সমান অংশগ্রহণ সমাজের সার্বিক অগ্রগতির জন্য জরুরি —— বেনজির টিটো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো বলেছেন, “একটি সমাজের সার্বিক অগ্রগতির জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার।”

তিনি আরও বলেন, ফেসবুকের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিং—এই বিষয়গুলো সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগুলোর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।

৩১ জানুয়ারি সন্ধ্যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজার পোস্ট অফিস সংলগ্ন স্থানে দুস্থ নারী ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনজির আহমেদ টিটো।
বিশেষ অতিথি ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক)।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও সাংবাদিক এলিজা চৌধুরী, যিনি নারীদের অনুপ্রাণিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালিহা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই আয়োজন প্রমাণ করে যে, মানবিকতা ও সহযোগিতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘সাম্যের পথে’ সংগঠনটি নারীদের পাশে দাঁড়িয়ে শুধু সহমর্মিতাই নয়, বরং সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছে—যার লক্ষ্য একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com