1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ বিএনপির সমাবেশে যুবদল নেতা লিমনের বিশাল মিছিলসহ যোগদান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: বিএনপির ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বুধবার (২৭ সে‌প্টেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সমাবেশের আয়োজন করা হয়।

এসময় নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। অন্যান্যদের মধ্যে এ সময় বিশাল মিছিল নিয়ে সমা‌বে‌শে যোগদান ক‌রতে দেখা যায় নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা মাহাফুজুর রহমান লিমনকে। ওই মিছিল থেকে সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যাবস্থা করাসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায় তাদের।

নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমা‌বে‌শে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান। এছাড়াও বিএনপির কেন্দ্রীয়, জেলা, থানা ও ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমা‌বে‌শে যোগদানকা‌লে মাহাফুজুর রহমান লিমন ব‌লেন, তারেক রহমান এর নেতৃত্বে যে গণআন্দোলন শুরু হয়েছে তা শেষ হওয়ার একটাই পথ। শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এর কোন বিকল্প নাই। অন্যথায় আমাদের নেতা তারেক রহমান যে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করতে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ভাইয়ের নির্দেশনায় আমাদের নোতা-কর্মীরা রাজপথ ছাড়বে না।

এসময় যুবদল নেতা মাহাফুজুর রহমান লিমনের নেতৃত্বে মি‌ছি‌লে আরো উপ‌স্থিত ছি‌লেন যুবদল নেতা সুলতান মাহমুদ সোহান, অনিক, হাসান, মাসুদুর রহমান আকাশ, মোঃ সাব্বির, সিফাত, মো. শুভ, মো. আদিল, সোহাগ, নয়ন, জুলহাস সহ কয়েকশত নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com