1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নাগরপুরে বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : ভাষা শহিদ ও জুলাই বিপ্লবের শহিদদের স্বরণে টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সেরা প্রতিভার সন্ধানের শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.)সকালে গয়হাটার কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহবায়ক হাফেজ হাবিবুল্লাহ উসমানীর পরিচালনায় এ সেরা প্রতিভার সন্ধানে শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী।

বাইতুল হিকমাহ পাঠাগার সূত্রে জানা যায়,১৮ ও ১৯ ফেব্রুয়ারি ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা কুরআন তেলাওয়াত,ইসলামি সংগিত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও পুরস্কার দেওয়া হয়।এরপর আজ শুক্রবার ১০ টি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সেরা প্রতিভার সন্ধানের শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আজকে যারা বিজয়ী হয়েছে তাদের সেরা ক্বারী,সেরা শিল্পী,সেরা পন্ডিত পদক ক্রেষ্ট ও পুরস্কৃত করা হয়েছে।

অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর দাতা সদস্য মীর মুশফিক হোসেন(শৈবাল),দাতা সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম,কবি নজরুল উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,সহকারি শিক্ষক মাওলানা আবু বকর, সহকারি শিক্ষক মো.দেলোয়ার হোসেন,সহকারি শিক্ষক ডা.এম.এ.মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার সুশীল সমাজের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য-বাইতুল হিকমাহ পাঠাগার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামে ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার এক ওয়াজ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।বর্তমানে এই পাঠাগারে আরবি,বাংলা,ইংরেজি,গল্প,কবিতা,শিশু কিশোর,সাধারন জ্ঞান,সাইন্স ফিকশন,সাহিত্যসহ বিভিন্ন ধরনের
এক হাজারের অধিক বই সংরক্ষণ আছে।কর্তৃপক্ষ জানান খুব শিগ্রই পাঠাগারে বইয়ের পরিমাণ কয়েকগুণ বেড়ে দাড়াবে-ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com