1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নরসিংদী ড্রিম হলিডে পার্কে বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

মোঃআনজার শাহ : ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বরুড়া থানা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ,সদস্য ও সহযোগী সদস্যরা আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।

শনিবার(১২ এপ্রিল) সকাল ৮ টায় বরুড়া উপজেলা সদরের থানার রোড পয়েন্ট থেকে একটি মাইক্রোবাসযোগে নরসিংদী শহরের ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রেসক্লাবের সদস্যরা। ড্রিম হলিডে পার্কের সৌন্দর্য উপভোগ করেন সাংবাদিকরা।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সোহেল হোসেন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন মজুমদার সার্বিক তত্ত্বাবধানে আনন্দভ্রমনে অংশগ্রহণ করেন সাংবাদিক মোঃ সাজু, সাংবাদিক মোঃমাহবুব আলম, সাংবাদিক মোঃনাছির, সাংবাদিক মোঃআনজার শাহ, সাংবাদিক মোঃজাহাঙ্গীর,সাংবাদিক তোফাজ্জল, সাংবাদিক রাকিব হাসান।

পার্কের প্রবেশ ফটকের সামনে থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই প্রেসক্লাব সদস্যরা দেখেন বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বর্স,স্পিডবোট, সোয়ানবোট,জেড ফাইটার,নাগেট ক্যাসেল,বিখ্যাত ইমু পাখি,মায়াবি স্পট,কৃত্রিম অভয়্যারণ্য,ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত,এছাড়াও এই পার্কে ওয়াটার ফুল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনে প্রেসক্লাবের সকল সদস্যকে শিহরিত করে তুলে।

পুরো আনন্দ ভ্রমণের প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করেন রাকিবুল ইসলাম ও জাহাঙ্গীর। তাছাড়া ভ্রমণের যাওয়া-আসার পথে পুরো সময়টাতে মোঃ মাহবুবুর রহমান ও রাকিবুল ইসলামের কণ্ঠে গান,ভ্রমণকে আরো আনন্দিত করতে অতিরিক্ত ছিল বালিশ খেলা,ঝুড়িতে বল নিক্ষেপ করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com