1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে বিশ্বের সবচেয়ে পরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড শোরুম “মোটো স্টুডিও” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শোরুমটির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটো স্টুডিওর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মৃদুল এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অফ বিজনেস মইদুর রহমান তানভির।

এ সময় স্থানীয় বাইকারদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এখন থেকে নরসিংদী অঞ্চলের গ্রাহকরা রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির পাশাপাশি জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজ (GMA), বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।

বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিত রয়েল এনফিল্ড ১৯০১ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে রয়েল এনফিল্ড বাংলাদেশে ইফাদ মটরস লিমিটেডের মাধ্যমে ৩৫০ সিসির ৪টি মোটরসাইকেল বাজারজাত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com