1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

নয়াপল্টনে শাওনের জানাজা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের (২৬) জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব পল্টনে বিএনপির কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কার্যালয়ের সামনে আসে। জানাজে শেষে শাওনের মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন।

শাওনের মৃত্যুর প্রতিবাদে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে যুবদল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

জুমার পর জানাজা হওয়ার কথা থাকলেও ময়নাতদন্তে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। মাগরিবের পর জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক জানাজা পরিচালনা করেন।

বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। এর আগে গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশের এএসপি, সদর থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ হন শাওন।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলো জেলা বিএনপি।

শাওন ভূঁইয়া সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে। শাওন পেশায় রিকশাচালক ছিলেন। দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় ছিলেন শাওন। তিনি মুন্সিগঞ্জ জেলা মীরকাদিম পৌর যুবদলের ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com