1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

দ্রৌপদী মুর্মু ভারতের নতুন প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করেছেন। তিন দফা গণনা শেষে দেখা গেছে দ্রৌপদী পেয়েছেন মোট ভোটের শতকরা ৫০ ভাগের বেশি। তার কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী দলের যশবন্ত সিনহা। এ খবরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দ্রৌপদী মুর্মুর রাজ্য ঝাড়খন্ডে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। রাতে রাস্তায় নেমে পড়েন সব বয়সী মানুষ। তারা এমন অবিস্মরণীয় মুহূর্তকে স্মরণীয় করতে নেচে গেয়ে উদযাপন করছেন।

এর মধ্য দিয়ে তিনি ভারতে নতুন ইতিহাস গড়লেন। তিনি হলেন ভারতের ইতিহাসে প্রথম কোনো উপজাতি সম্প্রদায় থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। তাকে মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন এনডিএ জোট।

প্রাথমিক গণনার পর বৃহস্পতিবার ভারতের সময় দুপুর দেড়টায় মূল গণনা শুরু হয়। এতে প্রথম রাউন্ডের ফলে দেখা যায় দ্রৌপদী মুর্মু শতকরা ৩৯ ভাগ ভোগ পেয়েছেন। ততক্ষণে তাকে অভিনন্দন জানান আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা।

তিনি বলেন, প্রথম উপজাতি নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাকে এমন ব্যতিক্রমী উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।

তিন দফা ভোট গণনা করা হয়। তাতে দেখা যায়, দ্রৌপদী মুর্মু মোট ভোটের শতকরা ৫১.২ ভাগ ভোট পেয়েছেন। বাকি তখনও চতুর্থ রাউন্ডের গণনা। কিন্তু এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে সব। ফলে পরাজয় মেনে নেন যশবন্ত সিনহা। তিনি টুইটে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত দ্রৌপদীকে।

তিনি টুইটে লিখেছেন, ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীমতি দ্রৌপদী মুর্মু বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি, প্রকৃতপক্ষে প্রতিজন ভারতীয় আশা করেন- ১৫তম প্রেসিডেন্ট হিসেবে তিনি কারো পক্ষ না নিয়ে ভীতিহীনভাবে সংবিধানের রক্ষক হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com