1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের নয়: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাও প্রতিনিধি : দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ; অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা। 

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘কয়েকমাস ধরে সরকারের অব্যবস্থাপনা,পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ঈদুল আজহায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসের দামে অনেক কম ছিল সেগুলোর দামও এখন আকাশচুম্বী। যেমন আদার দাম এক লাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকায় হয়ে গেছে। এছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যেরও দামও বৃদ্ধি হয়েছে। এজন্য নিম্ন ও মধ্য আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com