1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

দৈনিক ৬ ঘণ্টা কাজ, বেতন ৫ লাখ টাকা, তবুও মিলছে না শ্রমিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভয়াবহ শ্রমিক সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। চলমান এই শ্রমিক সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির কৃষিক্ষেত্রের ওপর।

সম্প্রতি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ টাকা) বেতনের মাসিক চুক্তিতে কাজের জন্য শ্রমিক খোঁজা হচ্ছে। কাজ হচ্ছে গাছ থেকে পাকা লেবু তোলা।

কাজের সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দৈনিক ৬ ঘণ্টা । কিন্তু সেই কাজের জন্যও পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ার লেবু চাষীরা।

চলমান এই সংকট কাটাতে দেশটির এক সংসদ সদস্য এ কাজে এগিয়ে আসতে কর্মীদের কাছে আবেদন করেছেন। অস্ট্রেলিয়ার সেই আইনপ্রণেতার পোস্টে সাড়াও মিলেছে প্রচুর। কিন্তু কাজ করার জন্য কর্মী তেমন মেলেনি।

কর্মীর অভাবেই প্রচুর লেবু পড়ে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ওই এমপি।

সংসদ সদস্য অ্যানি ওয়েবস্টার জানিয়েছেন, লেবুর ফার্মে প্রচুর পাকা লেবু মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। এর জেরে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ওই আইনপ্রণেতা বলেছেন, ‘সানরেশিয়ার লেবু উৎপাদকরা খুব সমস্যার মধ্যে পড়েছেন। ভালো লেবু বাজারে পাঠাতে হবে। লেবুর উৎপাদনেও কমতি নেই। গাছে লেবু হয়েছে প্রচুর। কিন্তু সেই লেবু তুলে বাজারের পাঠানোর জন্য লোকের অভাব। পাকা লেবু মাটিতে পড়ে গেলে সবটাই নষ্ট।’

তিনি আরও বলেছেন, ‘লেবু তোলার কাজে প্রতিদিন ২২৫ ইউরো করে পাওয়া যাবে। প্রতি মাসে ৪ হাজার ৪০০ ইউরো বেতন দেওয়া হবে।’ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

অ্যানি ওয়েবস্টার আরো জানিয়েছেন, লেবু চাষে এ রকম কর্মীর অভাব তিনি প্রথম বার দেখছেন। বাইরের প্রায় ২১ হাজার কর্মী রয়েছে দেশে। কিন্তু তারা অন্য কাজে নিযুক্ত। করোনাভাইরাস মহামারির কারণেই বাইরে থেকে কর্মীরা আসতে পারছেন না অস্ট্রেলিয়ায়।

আর মূলত এই কারণেই কর্মীর সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন ওই সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com