1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

দেশে বিপদ ধেয়ে আসছে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে বিপদ ধেয়ে আসছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘দেশের জনগণকে বারবার ধোঁকা দিয়ে, জনগণকে জনগণ না মনে করে বন্দি করে নির্বাচন করে, একই দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করে আপনারা মনে করছেন জনগণ এটা বুঝবে না। জনগণ সবই বোঝে। বিএনপি ও সমমনা দলগুলো যে আন্দোলনে রয়েছে সেই আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে। সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে।’

বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ‘এ দুর্ভাগা জাতির রাজনীতির করুণ মৃত্যুর কথা আপনাদের বলতে চাই। সেই করুণ মৃত্যু হচ্ছে গণতন্ত্রের, ব্যক্তি স্বাধীনতার। দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগ ও তার কর্মী-সমর্থকরা হচ্ছে নাগরিক, আর যারা অন্যায়ের প্রতিবাদ করবে বিরোধিতা করবে তারা হচ্ছে প্রজা। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে এটা শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা নিষ্ঠুরতা এ রকম অনাচার পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার রাজনৈতিক খেলা, নির্বাচনী খেলা তো আপনারা দেখালেন। এক দলকে বিভিন্ন দল করে আমি-ঢামি মামুদের দিয়ে যে নির্বাচন করালেন এ নির্বাচনে গোটা বিশ্ববাসী হাততালি দেয়নি মুচকি হেসেছে যে এরা মানুষ হিসেবে কথা বলেছে নাকি তাদের ভেতর অন্য কিছু আছে, অন্য কোনো সত্তা আছে তাদের। এখন রাজনীতির খেলা নাকি দেখাবে। তারা দুর্নীতির সাগরে ভাসছে, তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের অঙ্গের ভূষণ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com