1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

দেশের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী সরকার: মান্না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে অবৈধ স্বৈরাচার সরকারের সীমাহীন দূর্নীতি, লুটপাট, দুঃশাসন এবং ক্ষমতার অপব্যবহার।

সোমবার দলটির কেন্দ্রীয় সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ১৩ বছরের সীমাহীন লুটপাট, দূর্নীতি, দুঃশাসনের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার যা দেশের মাত্র ৪ মাসের আমদানি ব্যয়ের সমান। ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে। কার্ব মার্কেটে ডলারের দাম এক’শ ছাড়িয়েছে। সরকার কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। কমে গেছে রেমিট্যান্স প্রবাহ। ডলারের দাম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রেমিট্যান্স আয় আরো কমে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়।

তিনি বলেন, কিছুদিন আগেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছিল তারা দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জ্বালানি আমদানির জন্য এলসি পর্যন্ত সরকার খুলতে পারছে না রিজার্ভ সংকটের কারণে। আজকে সরকার ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ ঘোষণা করল।

এখন ঘোষণা দিয়ে দিনে দুই ঘন্টা লোডশেডিং করবে। অথচ এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে। এটা একটা ফোর টোয়েন্টি সরকার। অফিসের সময় সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। তার মানে, এটা কি শেষের শুরু?

মান্না বলেন, গেল অর্থবছরে বাণিজ্য ঘাটতি ৩১ বিলিয়ন ডলার। পোষাক শিল্পে ক্রয়াদেশ কমেছে ৩০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে বাণিজ্য ঘাটতি যে আরো বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়। অথচ রপ্তানি বাড়াতে সরকারের কোন উদ্যোগ নেই। তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। বাংলাদেশের বর্তমান অর্থনীতির এই সংকট তৈরি করেছে অবৈধ ভোট ডাকাত সরকার। তাদের লুটপাট, দূর্নীতি, দুঃশাসন আর অপরিণামদর্শীতা আজকে গোটা দেশের অর্থনীতিকে এক অন্ধকার পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এর দায় সম্পূর্ণভাবে এই অযোগ্য সরকারের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com