1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

দেশের অর্থনীতি যখন ভালো হবে, পুঁজিবাজারও চাঙ্গা থাকবে: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:দেশের অর্থনীতি যখন ভালো হবে, পুঁজিবাজারের অবস্থাও তখন চাঙ্গা থাকবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিষয়টি দেখবেন। আমাদের পুঁজিবাজারের যে বেসিক বিষয় সেটি হচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি যখন ভালো হবে, পুঁজিবাজারের অবস্থাও চাঙ্গা থাকবে। আপনি যে কথাগুলো বলছেন, যে অসঙ্গতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আমি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরবো।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব প্রসঙ্গে তিনি বলেন, আমার এক্সপেকটেশন সব সময় আপনাদের মতোই বেশি। আমি আশা করবো- তিনি আমাদের এক্সপেকটেশন পূরণ করবেন। তার হাত ধরেই আমরা প্রত্যাশাগুলো বাস্তবায়ন করতে পারব, আমরা সেই প্রত্যাশাই করি।

দীর্ঘদিন ধরে এনবিআরের লোকবল নিয়োগ আটকে আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, আমি বিষয়টি দেখব। মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবো। নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের একটি ভূমিকা থাকে। সুতরাং, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, পজিটিভলি আমরা বিবেচনায় এটাকে রাখবো ও সেভাবেই ব্যবস্থা নেবো। এনবিয়ারের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, তাদের যদি কোনো দাবি থাকে অবশ্যই আমরা সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com