1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের

দেবীদ্বারে জাকের পার্টির কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

 

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার দেবীদ্বারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে জাকের পার্টির কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর সদরের উৎসব কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার।

জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলা সভাপতি এড. আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাকের পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, মুফতী শরীফুল ইসলাম সাঈদী, দেলোয়ার হোসেন, বিপ্লব কুমার বনিক, মহিউদ্দিন ফকির। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার বলেন, মুখে গনতন্ত্রের কথা বললেও দেশের বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপি গনতন্ত্রকে হত্যা করেছে। তারা মুখে বলে জনগন সকল ক্ষমতার উৎস, কিন্ত বাস্তবে ক্ষমতা দখলে তারা ছুটছেন আমেরিকা, ইন্ডিয়া বিদেশীদের কাছে। প্রকৃত দেশ গঠনের উদ্দেশ্য নিয়ে ৩৪ বছর যাবৎ জাকের পার্টি মাঠে কাজ করে যাচ্ছে। তাই আসুন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টিকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। এসময় কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে এডভোকেট আব্দুল হালিম এর নাম ঘোষনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com