1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

দেড় মাসের নববধূ, ৪ মাসের অন্তঃসত্ত্বা অতঃপর…………

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ে হয়েছে মাত্র দেড় মাস। এরই মধ্যে জানা গেলে নববধূ চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের কাছ থেকে এমন কথা শুনে হতভম্ব স্বামী গেলেন পুলিশের কাছে।

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পারিবারিকভাবে ঐ যুবকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এক আত্মীয়ের মাধ্যমে পাত্রীর খোঁজ পায় তার পরিবার।

পরে উভয় পরিবারের সম্মতিতে ঐ পাত্রীর সঙ্গে তার বিয়ের দিনক্ষণও ঠিক হয়। নির্ধারিত দিনে বিয়েও হয় দুজনের।

বিয়ের প্রথম দেড়মাস সুখে-শান্তিতেই সময় কাটছিল নবদম্পতির। বিপত্তি ঘটে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে। হঠাৎই একদিন নববধূর পেটে ব্যথা শুরু হয়। অসহ্য যন্ত্রণায় কার্যত ছটফট করতে শুরু করেন তিনি।

এরপর ঐ নববধূকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তার কী সমস্যা হয়েছে তা জানতে নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। এর মধ্যে আলট্রাসনোগ্রাফির প্রতিবেদন পেয়ে সবাই হতভম্ব হয়ে যান। কারণ, মাত্র দেড় মাসের বিবাহিত এ নারী চার মাসের অন্তঃসত্ত্বা!

কীভাবে এমন কাণ্ড ঘটল তা বুঝতেই পারছেন না নববধূর স্বামী। ঐ নববধূর শ্বশুরবাড়ির লোকজনও এ নিয়ে আছেন ধোঁয়াশায়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে পুরো বিষয়টি জানিয়েছেন তার স্বামী।

মেয়ে যে অন্তঃসত্ত্বা, সে কথা গোপন করে বিয়ে দেওয়া হয়েছিল বলেই দাবি ঐ যুবকের। নববধূ এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানার শরণাপন্ন হন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com