1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

দু-এক জায়গা বাদে সবখানেই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বর্তমানে নির্বাচনের মাঠে দু’এক জায়গা বাদে সবখানেই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তবে সমস্যা হবে নির্বাচনের দিনে। যারা ভোট দিতে আসবে, তারা ভোট দিতে পারবে কি না সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। আর ভোট দেওয়ার পর সে ভোট সঠিকভাবে গণনা করা হবে কি না, এ নিয়েও আমাদের শঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে অতীতের একাধিক নির্বাচনে এমন ঘটনা ঘটেছে বলে মানুষের মাঝে এমন শঙ্কা রয়েছে। জনগণের মাঝে আস্থাহীনতা রয়েছে এ নির্বাচন নিয়ে।’

বৃহস্পতিবার রংপুরে নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক পরিবেশ এখন অস্থিতিশীল রয়েছে। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। কাজেই নির্বাচনের পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আওয়ামী সরকারের অধীনে অতীতের নির্বাচনের অভিজ্ঞতায় জনগণ এ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কিত রয়েছে।

‘জাপার কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াবে কি না,’ এমন প্রশ্নের জবাবে তিনি কাদের বলেন, ‘এ নিয়ে এত বাড়াবাড়ি কেন বুঝলাম না। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা ১৯৯০ এর পর থেকে যখনই ৩’শ আসনে প্রার্থী দিয়েছি, তখনই অনেক প্রার্থী সরে দাঁড়িয়েছে। অনেকেই অভিজ্ঞতা নিতে আসে, পরিচিত হতে আসে। ১৯৯০ সালের পর থেকে ৩০০ আসনে নির্বাচন করার যোগ্যতা জাতীয় পার্টির কখনই ছিল না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে জাপা অনেক জায়গায় বাধার শিকার হচ্ছে। এখনই অভিযোগ পেলাম একটি। বগুড়া-২ আসনের প্রার্থী জিন্নাহ সাহেব এখনই টেলিফোন করে জানালেন যে, নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন। আমাদের ভোটার-কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কেন্দ্রীয়ভাবে তাদের আইনের আশ্রয় নিতে বলেছি এবং তারা আইনি সহায়তা নিচ্ছেন। আশা করি, ঠিক হয়ে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com