1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গনপিটুনীর শিকার প্রেমিক ॥ খেলনা পিস্তলসহ উদ্ধার করলো পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে পিটুনীর শিকার হয়েছে প্রেমিক সাব্বির (১৮)। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাকে একটি খেলনা পিস্তলসহ পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রাত থেকেই দু’দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মিথিলা (১৬) সাথে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ২০২১ সালে প্রেম ভালোবাসা করে পালিয়ে চলে যায়। পরে আবার তারা বাড়ী ফিরে আসে এবং যার যার মা-বাবার কাছে চলে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় তারা পালিয়ে নোটারী পাবলিক করে বিবাহ করে। এরপর মেয়ের বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায়  গ্রহণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় ছেলে-মেয়ে যোগাযোগ করে। ছেলেটি মেয়ের বাড়িতে আসে। তখন মেয়ের বাবা মোঃ আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন ও ছেলে রাশেদুল  মিলে সাব্বিরকে আটক করে। তাকে বেধড়ক মারধর এবং একটি খেলনা পিস্তল সহ গাছের সাথে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দু’দল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়। দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হতে থাকে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করেন। বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com