1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে নতুন গতি সঞ্চার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে তার উপস্থিতি দক্ষিণাঞ্চলের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর বান্দরোডে অবস্থিত বরিশাল স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এরপর গাড়ি বহর নিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে তিনি বেলস পার্ক মাঠে আয়োজিত বিশাল জনসভার মঞ্চে পৌঁছান। মঞ্চে উঠেই হাত তুলে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। মুহূর্তেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসভা প্রাঙ্গণ।
এর আগে দুপুর সোয়া ১১টায় কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সূচনাবক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান। পরবর্তীতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের পর এটিই বরিশালে তারেক রহমানের প্রথম সফর। জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আসন্ন নির্বাচনে দক্ষিণাঞ্চলে জোটের সমন্বিত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দেয়।
জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর এবং বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশে।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই সফর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। একই সঙ্গে এটি আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি, জনসমর্থন এবং রাজনৈতিক প্রত্যয়ের একটি স্পষ্ট প্রদর্শন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com