1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২

দিলীপ কুমার আগরওয়ালা টানা অষ্টমবারের মতো সিআইপি হলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি রিপোর্ট : কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন সিআইপি (ট্রেড-২০২১) নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ট্রেড ক্যাটাগরি থেকে চুয়াডাঙ্গা চেম্বারের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ (২৫ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার হাতে সিআইপি কার্ড তুলে দেন । এ নিয়ে তিনি টানা অষ্টম বারের মত সিআইপি নির্বাচিত হলেন।

সিআইপি কার্ড গ্রহণকালে দিলীপ কুমার বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দদায়ক। এতে দায়বদ্ধতা সৃষ্টি হয়, কাজের অনুপ্রেরণা বৃদ্ধি পায়।” দিলীপ কুমার আগরওয়ালা একাধারে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক । এছাড়াও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আর্থ-সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন ।

দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০২১ ঘোষণা করে। এবার রপ্তানি খাতে ১৪০ ও ট্রেড খাতে ৪০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়। দুই ধরনের সিআইপি মিলিয়ে মোট ১৮০ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করে। যা তার ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আগামী এক বছরের জন্য এই ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়া সিআইপিরা তাঁদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com