1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

দায়িত্ব নেওয়ার পর যা বললেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মালয়েশিয়ার রাজনীতিতে তিন দশক ধরে একটি আলোচিত নাম আনোয়ার ইব্রাহিম। ১৯৯০-এর দশকে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং ২০১৮ সালে ‘অফিশিয়াল প্রাইম মিনিস্টার-ইন-ওয়েটিং’ অবস্থায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর পদ ধরা দিয়েও এত দিন ধরা দেয়নি। বরং এই সময় জেল-জুলুম আর নির্যাতনে কেটেছে। অবশেষে অধরা সেই প্রধানমন্ত্রীর চেয়ার ধরা দিল আনোয়ার ইব্রাহিমের পায়ে।

গতকাল দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বিদ্বেষপূর্ণ সমাজ নিরাময়, দুর্নীতি দমন এবং অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে মালয়েশিয়ার সরকার। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে নতুন সরকার। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের উন্নত জীবন নিশ্চিত করবে। একইসাথে আভাস দেন, আরও দুই শরিকের সহযোগিতায় জোট সরকার গঠনে সক্ষম হবে তার রাজনৈতিক দল।’

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘বহু বিচার আর বছরের পর বছর কারাবন্দি থাকার পর আজ আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। রাজার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। যখন রাজনীতিকরা আমাকে সমর্থন দেননি, তিনি দেশ সামলানোর যোগ্য ভেবেছেন।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও মালয়েশিয়ায় কাটেনি সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা। ইব্রাহিম সরকারকে ১৯ ডিসেম্বর পার্লামেন্টের আস্থা ভোটে দিতে হবে জনপ্রিয়তার প্রমাণ। সূত্র : এপি নিউজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com