1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

দাদিকে দেখতে কোকোর বড় মেয়ে ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

জানা গেছে, রোববার লন্ডন থেকে ঢাকায় নেমে সরাসরি তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় ওঠেন। এরপর দাদীকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। এর আগেও অসুস্থ দাদীকে দেখতে কয়েকবার দেশে আসেন জাফিয়া রহমান।

আজ সোমবার রাত দশটায় বিএনপি চেয়ারপরাসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য এ খবর জানান। আগেই থেকেই খালেদা জিয়ার শয্যা পাশে রয়েছেন তার ছোট পুত্রবধূ আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি গুলশানের বাসা থেকে শাশুড়ির জন্য খাবার রান্না করে নিয়ে যান।

মেডিক্যাল বোর্ডের ওই সদস্য জানান, ম্যাডামকে জরুরি প্রয়োজনে মাঝেমধ্যেই সিসিইউতে নেয়া হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়। এভাবে চলছে তার চিকিৎসা। ম্যাডামের শারীরিক অবস্থা কখনো উন্নতি, কখনো অবনতি অবার কখনো স্থিতিশীল থাকে।

এই চিকিৎসক জানান, দুয়েক দিন পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হচ্ছে। প্যারামিটারগুলোর ওঠানামা করছে। বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন। তাই নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে ।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভারসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com