1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

দাওয়াত না পেয়ে মমতাজের স্ট্যাটাস, যা বললেন আসিফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’ এভাবেই আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পপ সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

তার সেই স্ট্যাটাস যে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছেলের বিয়েকে কেন্দ্র করে, সেটি বুঝতে নেটিজেনদের বাকি নেই। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই গায়কের মন্তব্যে।

মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লিখেছেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনোদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য।

সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মতো সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নেই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত।’

বন্ধুর (মমতাজ) কাছে ক্ষমা প্রার্থনা করে আসিফ লেখেন, ‘কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই। নিশ্চয় দ্রুত আমাদের দেখা হবে। ভালোবাসা অবিরাম বন্ধু। আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোনো চান্সই নেই এবং তুমি সেটা জানো।’

প্রসঙ্গত, গত সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে আসিফের বড় ছেলে রণ ও ঈশিতার বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলেই বিয়ে পড়িয়ে দোয়া করা হয়। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ২ অক্টোবর আয়োজন করা হয়েছিল তাদের মেহেদি সন্ধ্যা। নবদম্পতির জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন আসিফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com