1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু আগামীকাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ও তত্ত্বাবধানে আগামীকাল সোমবার (২১ মার্চ) থেকে শুরু হচ্ছে সারাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস পরীক্ষা। এ পরীক্ষা শেষ হবে ৩১ মার্চ বৃহস্পতিবার।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।

এতে বলা হয়, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪ হাজার ৯২৯। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং সাড়ে ১২টায় শেষ হবে।

শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন যথাক্রমে বুখারি শরিফ-২, মুসলিম শরিফ-১, বুখারি শরিফ-১, মুসলিম শরিফ-২, তিরমিযি শরিফ-২ ও শামায়েলে তিরমিযি, তিরমিযি শরিফ-১, আবু দাঊদ শরিফ, নাসায়ি ও ইবনে মাজাহ শরিফ, তহাবি শরিফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরীক্ষা বন্ধ থাকবে।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান পরীক্ষা যেন সুষ্ঠুভাবে শেষ হতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com