1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দাউদকান্দি-তিতাসের প্রত্যেক ঘরে ঘরে নৌকার ভোট চাইতে হবে: ইঞ্জিনিয়ার আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা ) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, জননেত্রী শেখ হাসিনার দক্ষ চালিকাশক্তিতে নির্বাচনী ট্রেন এখন চলমান।

আমরা ওই ট্রেনের ২৪৯(কুমিল্লা-১) নম্বর বগির যাত্রী। আমাদের গন্তব্যে পৌছতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুমিল্লার মধ্যে আমরা একনম্বর আসনে, ৭জানুয়ারী ভোটের মাধ্যমে আমাদের একনাম্বর হতে হবে।

এরজন্য দাউদকান্দি ও তিতাসের প্রতিটি পাড়া মহল্লার ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে বলে নেতাকর্মীদের প্রতি নির্দেশ রইলো।

শুক্রবার(২২ ডিসেম্বর) বিকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শাহপুর শান্তির বাজার মাঠে পথসভায় একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের পর দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে শিক্ষাবান্ধব মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব তিতাস দাউদকান্দি গড়তে তরুন সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে এখানে মেডিকেল কলেজ ও পলিটেকনিক কলেজ করা হবে। আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাক লাগিয়ে দিতে পারে তার জন্য এখানে আইটি ভিলেজ করা হবে। সর্বোপরি আমরা স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাস করতে দরকার শেখ হাসিনার সরকার।
তাই ৭জানুয়ারীর নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নৌকায় দেয়ার আহবান জানান।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা: পারুল আক্তার,

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক সারোয়ার বাবু, জেলা কৃষকলীগ নেতা বাদল রিয়াজ, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ,

জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রুবেল প্রমূখ। এছাড়া তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com