1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই ইরানের দাবি—১১টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত, ক্ষতি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

দাউদকান্দি উপজেলা প্রকৌশলীর ঘুষ নেওয়ার ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হক। তাকে ঘুষ না দিলে কোনো কাজই হয় না বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোনো সমাধান হয়নি।

সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি আবারো আলোচনা আসেন। এ ঘটনার পর তাকে দাউদকান্দি উপজেলা থেকে হবিগঞ্জের বাহুবলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম খান। তিনি বলেন, কিছুক্ষণ আগে বলদির আদেশের একটি মেইল পেয়েছি।

জানা গেছে, প্রকৌশলী এম এস আনোয়ারুল দাউদকান্দিতে যোগদানের শুরু থেকে প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে অর্থ হাতিয়ে নিয়েছেন। ফাইলের সঙ্গে টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখেন। দাউদকান্দি উপজেলা মাসিক সমন্বয় সভায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করলেও তার ঘুষ লেনদেন বন্ধ করা যায়নি।

সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম বলেন, প্রকৌশলী আনোয়ারুল হক দাউদকান্দিতে যোগদানের পর বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট ও সেতুর কাজ চলাকালীন ঠিকাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। উপজেলার মাসিক সমন্বয় সভায় ‘প্রকৌশলীকে ঘুষ না দিলে কাজ হয় না’ মর্মে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানরা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম খান বলেন, প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের বিরুদ্ধে পর পর দুটি অভিযোগ এসেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক অভিযোগ দিয়েছি। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সম্প্রতি তার টাকার নেওয়ার ছবি ফেসবুকে দেখেছি। কিছুক্ষণ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান স্বাক্ষরিত একটি মেইলে তার বলদি আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের সঙ্গে মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com