1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

দাউদকান্দিতে শ্রমিক দল সভাপতিকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোরশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার(৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায় , দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বারপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি খোরশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের খোরশেদ আলমের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, গত ২৭ অক্টোবর বারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে খোরশেদ আলমকে সভাপতি করা হয়েছিল। এরপর তাঁর (খোরশেদ আলম) অতীত কর্মকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মতে খোরশেদ আলমকে সভাপতি পদসহ দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ,কে আজাদ কালাম মুন্সি বলেন দেশ নায়ক তারেক রহমানের ঘোষনা অনুযায়ী ইউনিয়ন মুল দলের কমিটি বিলুপ্ত হবার পর প্রায় দুই বছর কমিটি শুন্য এমতাবস্থায় ইউনিয়ন কমিটি গঠিত হবার আগে অংগ সংগঠনের কমিটি সুপারিশ করবে কে আর ইউনিয়ন মুল দলের সুপারিশ ছাড়া উপজেলা শ্রমিক দল কমিটি অনুমোদন দিতে পারেনা তাই সোস্যাল যোগাযোগ মাধ্যমে অবগত হয়ে উপজেলা বিএনপির সন্মানিত আহবায়ক কমিটিকে বিষয়টি অবহিত করলে বহিস্কার আদেশ জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com