1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :  কুমিল্লার দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (২০২৬) সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন মাহমুদের সভাপতিিত্বে ও দাউদকান্দি উপজেলা বিআরডিবি কর্মকর্তা টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাসেম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, যুগ্ম আহবায়ক , সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ভিপি শাহাবুদ্দিন, রোমান খন্দকার, শরীফ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমবায়কে এগিয়ে নিয়েছিলেন তাই আগামী দিনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন সহ নানা কর্মসূচি গুলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে চালু করার আহ্বান জানাচ্ছি। বক্তারা আরো বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জীবন মানউন্নয়ন করা সম্ভব। তাই আপনারা সমবায়কে আরো আধুনিকায়ন করলে দেশ আরো সমৃদ্ধি শালী করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com