1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

দাউদকান্দিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

এস এম শাহজালাল সাইফুল  : দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা। আজ বুধবার বিকেলে দাউদকান্দি প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে প্রকৌশলী মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়।
মাহমুদুর রহমান দাউদকান্দি উপজেলার কৃতী সন্তান। তার মা হাসানপুর শহীদ নজরুল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের অনেকেই তাঁর ছাত্র ছিলেন।
মাহমুদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের নেতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় তাকে নির্যাতনের শিকার হতে হয়। আমার দেশ পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়। মামলার পর মামলা দায়ের করার কারণে মাহমুদুর রহমান মানসিকভাবে পর্যুদস্ত হয়ে এক পর্যায়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। আমার দেশ-এর প্রকাশনাও নতুনভাবে শুরু হয়।
দাউদকান্দির সাংবাদিকদের সম্মাননার জবাবে মাহমুদুর রহমান বলেন, আপনারা আজ আমাকে যেভাবে বরণ করে নিলেন এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলেন তার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি শিগগিরই আবার আমাদের দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com