1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

দখলকৃত বালাকলিয়া শহর হাতছাড়া হল রাশিয়ার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে তুমুল লড়াই চলছে। রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলেও খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এসব বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে।

খারকিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তা ভিতালি গ্যানচেভ বলেছেন, ওই অঞ্চলের বালাকলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। কিয়েভ বৃহস্পতিবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করে।

গ্যানচেভ বলেন, বালাকলিয়া এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে।

খারকিভে মোতায়েন অন্য একাধিক রুশ কর্মকর্তা বলেছেন, ওই অঞ্চলর বেসামরিক নাগরিকদের রুশ সীমন্তের দিকে সরিয়ে আনা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত ডোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, দেশটি কখনও ন্যাটো জোটে যোগ দেবে না। সূত্র: ইউক্রিনফর্ম, নিউজ উইক, এক্সপ্রেস ইউকে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com