1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

থানার হাট স্কুলের এডহক কমিটিকে এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনায় প্রদান 

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় থানার হাট হাই স্কুলের নবনির্বাচিত এডহক কমিটিকে স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

থানার হাট হাই স্কুল এডহক কমিটিগণ হলো সভাপতি মোঃ আবুল হোসেন, সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক প্রতিনিধি মোঃ ছারোয়ার আলম, অভিভাবক সদস্য এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া।

শুক্রবার (৩১জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার থানারহাট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিমের সভাপতিত্বে ও থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির আহম্মদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও থানার হাট হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন।

আরো বক্তব্য রাখেন সদস্য সচিব ও থানার হাট স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম, থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডাঃ লোকমান হোসেন স্বপন,
সহ-সভাপতি হুমায়ূন কবির, ছালেহ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাগর, এলাকার বাসীর পক্ষে মোঃ আল মামুন, হুমায়ূন কবির দুলাল, শিক্ষক প্রতিনিধি মোঃ ছারোয়ার আলম, আইন বিষয়ক সম্পাদক ও অভিভাবক সদস্য এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, স্কুলের ধর্মীয় শিক্ষক বেল্লাল হোসেন।

বক্তারা বলেন স্কুলের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবকদের সহযোগিতা স্কুলের শিক্ষার মান উন্নয়নে কাজ করার এবং স্কুলের যে কোন সমস্যা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়। অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে স্কুলের শিক্ষার্থীদের জন্য ফি ইংলিশ শিক্ষার কোচিংয়ের ব্যবস্থা ও ২০২৫ সাল থেকে সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে নিয়ে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com