1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

তেহরান সফরে এসে রায়িসির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি’র সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার তেহরান সফর করেন।একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান।

সাক্ষাতে ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতাকে অগ্রাধিকার দেবেন। তেহরান ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষিত হয়- দু’দেশের মধ্যে এমন একটি টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।

সাক্ষাতে আফগানিস্তানের চলমান প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়। রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায়।

তিনি ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েও কথা বলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, আজ মার্কিনীরাই স্বীকার করেছে যে, তাদের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে এবং ইরানের উন্নতি ও অগ্রগতি ধারাবাহিকভাবে চলছে।

সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি লিখিত বার্তা রায়িসি’কে হস্তান্তর করেন এস. জয়শঙ্কর। তিনি তাকে সরাসরি সাক্ষাৎদানের জন্য ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় জয়শঙ্কর বলেন, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং নয়াদিল্লি বিভিন্ন ক্ষেত্রে তেহরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায়।তিনি আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করে বলেন, প্রতিবেশী দেশগুলোর উচিত আফগান সংকট সমাধানে পরস্পরকে সহযোগিতা করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com