1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

তেহরানে বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি ডেস্ক : ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জন্য দোষী সাব্যস্ত একজন বিক্ষোভকারীর প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে।
  2. রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একটি বিপ্লবী আদালতে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ দোষে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে একজনকে ফাঁসি দেওয়া হয়।

    একজন ‘দাঙ্গাকারী’ হিসাবে অভিযুক্ত ওই বিক্ষোভকারীর নাম মোহসেন শেখারিকে । তিনি ২৫ সেপ্টেম্বর তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেছিলেন এবং আধাসামরিক বাসিজ বাহিনীর একজন সদস্যকে ছুরি দিয়ে আহত করেছিলেন।

    একজন বিক্ষোভকারী বলেছেন, ‘যথাযথ কোনো প্রক্রিয়া ছাড়াই লোকদেখানো বিচারের পর’ তাকে দোষী সাব্যস্ত করা হয়।

    বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে, মোহসেন রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু ২০ নভেম্বর সুপ্রিমকোর্ট আগের রায়ই বহাল রাখেন।

    ইরানের বিচার বিভাগ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তবে আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

    দেশটির কঠোর হিজাব নীতি লঙ্ঘনের দায়ে গ্রেফতার মাহসা আমিনির (২২) পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। চলমান এই বিক্ষোভ দেশটির ৩১টি প্রদেশের ১৬০টি শহরে ছড়িয়ে পড়েছে। যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামি প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও হিজাববিরোধী এই আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com