1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হলেন সিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন সিসি।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি জানিয়েছে, এবার নির্বাচনে ৬৭ মিলিয়ন ভোটারের মধ্যে ভোটের হার ছিল ৬৬ দশমিক ৮ শতাংশ।

এক দশক ধরে মিসরের ক্ষমতায় থাকা সাবেক সেনাপ্রধান সিসি এবার পেয়েছেন ৩৯ মিলিয়নের বেশি ভোট।

নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রার্থী না থাকায় এটিকে সহজ বিজয় হিসেবে মনে করা হচ্ছে। দেশটির সংবিধান অনুসারে, এটিই হবে সিসির শেষ মেয়াদ। এরপর আর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।

গত মঙ্গলবার আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর ভোটগ্রহণ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com