1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

তৃতীয় দিনের মতো চলছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম চলছে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা এ কার্যক্রম চলবে।

আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের কার্যক্রম। এদিন সকালেই মনোনয়ন ফরম নিতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া বিভিন্ন আসনের বিপরীতে থেকে নেতারা মনোনয়ন ফরম কিনছেন, জমাও দিচ্ছেন।

মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উপলক্ষে প্রতিদিনের মতো এদিনও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উৎসবের আমেজ ও নেতাকর্মীদের ভিড় চোখে পড়ে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আর প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com