1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে পার্শ্ববর্তী দেশ সিরিয়াও কেঁপে উঠেছে। দেশ দুটিতে নিহতের সংখ্যা তিন শ’ ছাড়িয়ে গেছে।। তুরস্কে নিহত হয়েছে ৭৬ জন। আর সিরিয়ায় দ্রুত মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছে দুই সহস্রাধিক।

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কে এক শ’ বছরের বেশি সময়ের মধ্যে এই ধরনের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানেনি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পে ৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে চার শতাধিক।

সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৬৩৯ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো আলেপ্পো, লাতাকিয়া, হামা ও তারতুস।

এদিকে তুরস্কে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশটিতে অনেক ভবন ধসে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা অন্ধকার রাস্তায় জড়ো হয়েছে। উদ্ধারকর্মীদের অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক আট। এর কিছুক্ষণ পর আরো একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ছয় দশমিক সাত।

ভূমিকম্পটি রাজধানী আঙ্কারা এবং আরো কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত এবং অনেক লোক সেগুলোতে আটকা পড়ার খবর জানা গেছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সূত্র : সিএনএন, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com