1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

তিন পার্বত্য জেলা পরিষদে জনবল নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে জাতিগত বৈষম্য বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪২৩ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : আগামী ৩০ জুন স্বাস্থ্য বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল নিয়োগ ও শিক্ষাবৃত্তি বিতরণে জনসংখ্যানুপাতে বন্টনের ব্যবস্থা নিশ্চিত করা না হলে পার্বত্য জেলা পরিষদগুলোর এই বৈষম্যনীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি শহরের স্থানীয় এক রেস্তোরাঁয় তিন পার্বত্য জেলা পরিষদে অনিয়মিতভাবে উপজাতীয় প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ এবং শিক্ষাবৃত্তি প্রদানের জাতিগত বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে বন্টন করার দাবী ও চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন এই হুশিয়ারী দেন।
সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি মোহাম্মদ আজম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, সদস্য মোঃ হান্নানসহ নাগরিক পরিষদের জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ যাত্রা শুরু হলেও তিন পার্বত্য জেলা পরিষদগুলো আগের বৈষম্যমূলক নিয়োগনীতি বহাল রেখেছে। সরকার ২০২৪ সালের ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে সকল নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা ব্যবস্থা নিশ্চিত করলেও তা মানা হচ্ছে না। বর্তমানেও বৈষম্য বিরোধী চেতনায় অর্ন্তবর্তীকালীন সরকারের সময়েও তিন পার্বত্য জেলা পরিষদ আগের মতোই বৈষম্যনীতি নিয়ে এখনো উপজাতীয়দের অগ্রাধিকার দিয়ে সকল নিয়োগে বৃহত্তর জনগোষ্টি বাঙালিসহ অন্যান্য জনগোষ্ঠির প্রার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও জানান নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com