1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ২১ যুদ্ধবিমান, ৫ জাহাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চীন ও তাইওয়ানের উত্তেজনা মধ্যেই তাইওয়ানের আশেপাশে চীনের ২১টি যুদ্ধবিমান ও ৫টি জাহাজের গতিবিধি নজরে এসেছে বলে অভিযোগ করেছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইওয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টার দিকে চীনের সেনাবাহিনীর ১৭টি বিমান ও পাঁচটি জাহাজের গতিবিধি তারা লক্ষ্য করেছেন।

তাইওয়ানের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় চীনের যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে। তার মধ্যে রয়েছে চারটি বোমারু বিমান জেএইচ-৭। দু’টি করে সুখোই-৩০ এবং জে-১১ যুদ্ধবিমানও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বলে তাইপে অভিযোগ করেছে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কমব্যাট এয়ার পেট্রোলস (সিএপি), নৌবাহিনীর জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনা কার্যকলাপের উপর নজরদারি করে প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দিয়েছে বলে তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

আগের দিন আগেই তাইওয়ানের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে ৫১টি চীনা যুদ্ধবিমান এবং তাইওয়ানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অঞ্চলের কাছে একটি চীনা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের উপস্থিতি শনাক্ত করেছে।

চীনের তীব্র আপত্তি ও হুমকি উপেক্ষা করে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করেই বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com