1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

তত্ত্বাবধায়ক সরকার ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরার আর সুযোগ নেই। কারণ আদালত বলে দিয়েছেন এটা অবৈধ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং এই ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।

খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে। খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।

বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওনার আরও জেনেশুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com